|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাবনায় নৌকায় ওঠা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৭

  |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাবনায় নৌকায় ওঠা নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৭

পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বোয়াইমারী গ্রামের আশরাফুল ইসলামের ফুফাতো ভাই গাগড়াখালী গ্রামের নাসিমের কাছে টাকা পাওনা ছিল। রোববার সন্ধ্যায় ওই টাকা চাওয়া এবং ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।

আহতদের মধ্যে আশরাফুল ইসলাম (২৮), মারুফ (১৬) ও আলামিন (২৮) গুরুতর আহত অবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অপর পক্ষের সোহেল (৩৭), হাবিবুর রহমান হাবিল (৫২) ও টুটুল (৩২) স্থানীয় সসতা ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পুলিশ লিখিত অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Advertise with us
Advertise with us
সেবার মান না বাড়ালে বাস...
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির...
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র...
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact