|

Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় তীরে এসে নৌকা ডুবি,জলে দেড় কোটি টাকার পণ্য

  |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় তীরে এসে নৌকা ডুবি,জলে দেড় কোটি টাকার পণ্য

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর তীরে প্রায় দেড় কোটি টাকার পণ্য নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ সোমবার সকালে উপজেলার বড়বাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নৌকায় প্রায় দেড় কোটি টাকার পণ্য ছিল বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। নৌকাটিতে অতিরিক্ত পণ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।

ডুবে যাওয়া নৌকা এবং মালামাল উদ্ধারে শ্রমিক ও স্থানীয় লোকজন কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি বড় নৌকা সকাল সাড়ে ৬টার দিকে আখাউড়ার বড়বাজার ঘাটে ভিড়ছিল। এ সময় নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা খায়। পরে নৌকাটি উল্টে যায়। এতে নৌকায় থাকা মালামালের অধিকাংশই নদীর পানিতে তলিয়ে যায়।

বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী বলেন, ‘নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়ীদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। ব্যবসায়ীদের প্রায় দেড় কোটি টাকার বেশি মালামাল নৌকাটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে।’

Advertise with us
Advertise with us
বাসে প্রসাধনী বিক্রি করতেন এই...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ভারত ভাগের ৭০ বছর পর...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
দেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact