|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
৩৩ জেলায় সহকারী পরিচালক নেই বিআরটিএ’র

বিআরটিএ’র শূণ্য পদের নিয়োগের প্রজ্ঞাপন জারিতে কর্তৃপক্ষের উদাসীনতা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিআরটিএ’র শূণ্য পদের নিয়োগের প্রজ্ঞাপন জারিতে কর্তৃপক্ষের উদাসীনতা

“নিরপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যটি সামনে রেখে আগামী ২২ অক্টোবর ২০২৬ সারাদেশে পালিত হবে নিরাপদ সড়ক দিবস। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এবারের সড়ক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী আগামী ২৮ অক্টোবর পালন করবে সরকার। দেশের গণপরিবহন সেক্টরের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)র গ্রাহক সেবার বর্তমানে ভঙ্গুর দশা। প্রায় সারাদেশে ৩৩ জেলায় সংস্থাটির সহকারী পরিচালক (ইঞ্জিঃ) পদ শূণ্য। নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠান আয়োজনেও হিমশিম খাচ্ছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। গ্রাহক সেবার বালাই নেই, দালাল নিয়ন্ত্রণে ব্যর্থ সংস্থাটি। প্রায় ১২ লাখ চালকের হাতে দিতে পারেনি স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। গত ১৪ই সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে আছে সারাদেশের ফিটনেস প্রদানের আরএফআইডি রিডার মেশিন। কর্তৃপক্ষের উদাসীনতা বিআরটিএর দুর্নীতিবাজ কর্মকর্তাদের আরও বেপরোয়া করে তুলছে। চোখে দেখে গাড়ির ফিটনেস প্রদান করে মোটাদাগে ঘুষ নেওয়া সহজ হয়েছে এসব কর্মকর্তাদের জন্য।

২৬ জন সহকারী পরিচালক (ইঞ্জিঃ) নিয়োগের সকল প্রক্রিয়া শেষ হয়েছে গত মে মাসে, নিয়োগের প্রজ্ঞাপন জারিতেও দীর্ঘসূত্রতা তৈরি করছে কর্তৃপক্ষ। তোড়জোড় করে কতিপয় মোটরযান পরিদর্শককে সহকারী পরিচালক (ইঞ্জিঃ) পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। জ্যেষ্ঠতা পাওয়ার আশায় মোটাদাগে তদবীর চালাচ্ছেন এই মোটরযান পরিদর্শকরাও।

চলতি দায়িত্ব প্রদানে বিআরটিএর গড়িমসি, নেই আইনের তোয়াক্কা

সূত্র বলছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সহকারী পচিালক (ইঞ্জিনিয়ারিং) (নবম-গ্রেড) এর পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা রিপোর্ট ও ডোপটেস্ট রিপোর্ট গত ১৬ই মে নং- জাববইহা/একা/২০২৬/১৭৪/১(৪) সংখ্যক স্মারকে বিআরটিএ’র সংস্থাপন শাখার সহকারী সচিব মোঃ জসিম উদ্দিন এর কাছে পত্র প্রেরণ করেন জাতীয় বক্ষব্যধী ইনস্টিটিউট ও হাসপাতাল এর পরিচালক ডাঃ গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভুঁঞা। পত্রে সাময়ীকভাবে মনোনিত প্রার্থীদের চাকুরি করার উপযুক্ত বলে ঘোষণা করেন। এর পূর্বে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নং-৮০.০০.০০০০.০০০১(গোপনীয়). ১৭. ০০৩. ২০২৬-২৩ সংখ্যক স্মারকে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তারিখের সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের অধিনে সহকারী পরিচলক (ইঞ্জিনিয়ারিং) পদে নিয়োগের ৬৬নং বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে সাময়িকভাবে ২৬ জনকে মনোনয়ন প্রদান করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী সাময়ীকভাবে মনোনিত প্রার্থীদের যোগ্যতার কাগজপত্রাদি ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়তির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে তার সাময়িক মনোনয়ন বাতিল হবে একইসাথে চাকরিতে নিয়োগের পরে এরূপ কোনো তথ্য প্রমাণিত হলে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের মনোনয়নের পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মনোনিত প্রার্থীদের নিয়োগ প্রদান করবে বলে পত্রে উল্লেখ করেন পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা।

৬ বিভাগে শূণ্য বিআরটিএর পরিচালক (ইঞ্জিঃ) পদ, যোগ্যতা থাকলেও মিলছে না চলতি দায়িত্ব

সারাদেশে যেকল সার্কেলে সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এর পদ শূণ্য: চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষ্মণবাড়ীয়া, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম জেলা সার্কেল। ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী। খুলনা বিভাগের সাতক্ষিরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, মেহেরপুর। বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর। রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট। সিলেট বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ । রাজশাহী বিভাগের রাজশাহী, জয়পুরহাট, নাটোর এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় সহকারী পরিচালক এর পদশূণ্য রয়েছে।

যেভাবে এ সমস্যা থেকে বের হতে পারে বিআরটিএ: বিআরটিএ সূত্র বলছে, নতুন নিয়োগপ্রাপ্ত ২৬ জন সহকারী পরিচালক (ইঞ্জিঃ) যোগদান করলে সারাদেশে গ্রাহক হয়রানি ও গ্রাহকে সেবা প্রদানে সৃষ্ট সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। একইসাথে গত ২১ সেপ্টেম্বর নং-৩৫.০০.০০০০.০২০.১২.০০৯.২৫-৫৩৭ সংখ্যক স্মারকে পদোন্নতিপ্রাপ্ত সহকারী পরিচালক(ইঞ্জিঃ) এটিএম ময়নুল হাসান, মোহাম্মদ আলী আহসান মিলন, মোঃ শামসুল কবীর ও আবদুর রশীদ উপপরিচালক (ইঞ্জিঃ) পদে পদোন্নতি পাওয়ায় চারটি পদ শূণ্য হয়। একইসাথে সাম্প্রতিক সময়ে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জিঃ) ফয়েজ আহমেদ ও মুন্সিগঞ্জ সার্কেলের সাবেক সহকারী পরিচালক(ইঞ্জিঃ) মামুনুর রশীদ মৃত্যু বরণ করলে আরও দুইটি পদ শূণ্য হয়।

গত ২৩ সেপ্টেম্বর নং-৩৫.০০.০০০০.০২০.১২.০১২.২৬-৫৪৪ সংখ্যক স্মারকে মোটরযান পরিদর্শকের জ্যেষ্ঠতা তালিকা অনুযায়ী কে.মোঃ সালাউদ্দিন, সালেহ আহাম্মদকে সহকারী পরিচালক(ইঞ্জিঃ) পদে পদোন্নতি দেয় সংস্থাটি। পদোন্নতিযোগ্য ৬টি শূণ্য পদে জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী প্রথমে রয়েছেন তানভীর আহমেদ। তিনি জাল সনদের মাধ্যমে চাকরি নেওয়ায় দুদকের মামলায় বর্তমানে বরখাস্ত আছেন। পরবর্তী তালিকা অনুযায়ী মোটরযান পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, মোঃ নজরুল ইসলাম, তাজুল ইসলাম, মাহফুজ হোসেনকে পদোন্নতি দিচ্ছে বিআরটিএ। ফলে ৩২জন সহকারী পরিচালক সারাদেশে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। এছাড়া সূত্র আরও বলছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন ঢাকা মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) শেখ মোঃ ইমরান। একইসাথে ২০২৭ সালের ১লা জানুয়ারী অবসরে যাচ্ছেন আরেক সহকারী পরিচালক (ইঞ্জিঃ) নুর হোসেন। এই দুইটি পদ শূণ্য হলে মাদারিপুর সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আমির হোসেন ও ঢাকা মেট্রো-২ সার্কেলের নাসিম হায়দার সহকারী পরিচালক (ইঞ্জিঃ) পদে পদোন্নতি পাবেন।

নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারিতে দীর্ঘসূত্রতা কেন? বিআরটিএর ২০১৫ সালে মোটরযান পরিদর্শক পদে সরাসরি যোগদান করা এই ৮ কর্মকর্তা দীর্ঘ এগারো বছর ধরে একই পদে কর্মরত রয়েছেন। ফলে মোটাদাগে তদবীরের মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সাময়িক মনোনিত প্রার্থীদের নিয়োগ প্রজ্ঞাপন ১লা জানুয়ারি ২০২৭ এর পূর্বে জারি না হওয়ার জন্য পদোন্নতিযোগ্য এই ৮জন মোটরযান পরিদর্শক তদবীর চালাচ্ছে বলে অভিযোগ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক সুপারিশপ্রাপ্ত বেশ কয়েকজন কর্মকর্তা। তারা বলছে ২০১১ সালের ৪ মে বাংলাদেশ সরকারের প্রকাশিত গেজেটের ৪নং কলামে পারস্পরিক জ্যেষ্ঠতা নির্ধারণ এর ৩য় উপধারায় বলা হয়েছে কোনো একটি নির্দিষ্ট পঞ্জিকা বৎসরে নিয়মিত ভিত্তিতে ধারাবাহিক ব্যবস্থায় উচ্চতর পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীগণ ঐ পঞ্জিকা বৎসরে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের উপর জ্যেষ্ঠতা পাবেন। ৩১ ডিসেম্ববর এর পূর্বে নতুন নিয়োগ প্রাপ্তরা যোগদান করলে ১লা জানুয়ারির পরে প্রদোন্নতি প্রাপ্তরা নবাগত সহকারী পরিচালক (ইঞ্জিঃ) গণের পরে জ্যেষ্ঠতা পাবেন। ২০২৭ সালের ১লা জানুয়ারি নিয়োগের প্রজ্ঞাপন জারী হলে পঞ্জিকা বছর অনুযায়ী পদোন্নতি প্রাপ্তরা জ্যেষ্ঠতার তালিকায় প্রথমে থাকবেন।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিহন ও মহসিড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার সহকারী সচিব মোঃ জসিম উদ্দিন প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, বিআরটিএর সাময়িক নিয়োগপ্রাপ্ত ২৬ জন সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এর নিয়োগের সকল কার্যক্রম প্রক্রিয়া শেষ করে মাননীয় মন্ত্রী মহোদয়ের দপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রীমহোদয়ের সাক্ষর হলেই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ৩০০...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেশের কৃষি খাতে ১৪ হাজার...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact