|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীয়া সামগ্রী

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ক্রীয়া সামগ্রী

জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের খোঁজখবর নেন এবং ক্রীয়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি।

এরপরই মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সঙ্গে সময় কাটান। তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। শিশুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, তা-ও জানতে চান তিনি।

পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন।

এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য জানান।

Advertise with us
Advertise with us
সাভারে পার্কিং করা বাসে আগুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রতি উপজেলায় ১০ তরুণ পাচ্ছেন...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
৩০০ ফিটে ভোরের আলোয় ৫...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact