|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গ্যাস-জ্বালানি বৈশ্বিক সংকট, এককভাবে সমাধান সম্ভব নয়

  |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্যাস-জ্বালানি বৈশ্বিক সংকট, এককভাবে সমাধান সম্ভব নয়

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জ্বালানি সংকট আন্তর্জাতিক বিষয়, এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে তা সমাধান করা সম্ভব নয়। গ্যাসের সংকট ধীরে ধীরে ঠিক হয়ে আসবে। বৈদেশিক কর্মসংস্থান নিয়ে যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

টানা গ্যাস সংকটে ধুঁকছে চট্টগ্রাম,সড়কে দীর্ঘ লাইন

রিজভী বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলা করার জন্য প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা করছেন। পূবের দেশ অর্থাৎ বার্মা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার তিনি ব্যবস্থা করছেন।

এসময় ফ্যাসিবাদী আমলে নারীর প্রতি সহিংসতা নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে যে সব নারী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন, তাদেরও নিপীড়ন করা হয়েছে। ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছিত ও অপমানের শিকার হয়েছেন।

ইতালিতে অভিনেত্রী বাঁধনের উপর হামলার নিন্দা জানিয়ে রিজভী বলেন, যারা নারীদের ওপর আক্রমণ করে তারা কাপুরষ। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।

Advertise with us
Advertise with us
নারীর জন্য নারী চালক, ঢাকার...
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact