|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
পরিচালক(ইঞ্জিঃ) পদ আছে ১২, কর্মকর্তা ৪ জন

৬ বিভাগে শূণ্য বিআরটিএর পরিচালক (ইঞ্জিঃ) পদ, যোগ্যতা থাকলেও মিলছে না চলতি দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬ বিভাগে শূণ্য বিআরটিএর পরিচালক (ইঞ্জিঃ) পদ, যোগ্যতা থাকলেও মিলছে না চলতি দায়িত্ব

দালালি, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য কোনোটিই নিয়ন্ত্রণে নেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃৃপক্ষ (বিআরটিএ)র। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কতিপয় দালালকে শাস্তি প্রদান করলেও দালালদের সাথে সম্পৃক্ত ঘুষ নেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান অভিযান পরিচালনার নজির নেই সংস্থাটির। হাস্যকর হলেও সত্য যে, দেশের আট বিভাগীয় শহরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম ব্যতীত অন্য ৬ বিভাগের কোনোটিতে নেই পরিচালক (ইঞ্জিঃ) । যোগ্যতা থাকলেও আইনে বেড়াজালে পদোন্নতি পাওয়ার সুযোগ নেই, তবে চলতি দায়িত্ব পালনের সুযোগও দিচ্ছে না সংস্থাটি।

অন্যদিকে চালকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রশিক্ষণ। সংস্থাটির পরিচালক প্রশিক্ষণ পদটিও শূণ্য। পরিচালক(অপারেশন) পদটি ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ পদ হলেও ইতিমধ্যে সেটিতে প্রশাসন ক্যাডারের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করছে। ফলে ১২ লক্ষের অধিক চালকের ড্রাইভিং লাইসেন্স,  স্মার্ট কার্ড পাওয়ার বিষয়টি স্বপ্নে রয়েছে, বাস্তবে রূপ দেওয়ার সক্ষমতা নেই সংস্থাটির।

গত ১৪ সেপ্টেম্বর থেকে আরএফআইডি রিডার মেশিন সারাদেশে অকার্যকর হয়ে আছে। দেশের কোনো সার্কেলে আরএফআইডি ট্যাগ নেই। ফলে আদি যুগের মতো চোখে দেখে গাড়ির ফিটনেস সনদ ইস্যু করছে মোটরযান পরিদর্শকরা। বিভাগীয় শহরগুলোতে পরিচালক (ইঞ্জিঃ) না থাকায় এসব সমস্যার বিষয়গুলো উত্থাপন করছে না কেউ।

সাম্প্রতিক সময়ে কর্মকর্তাদের বদলি ও পদোন্নতি সংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব…

বিআরটিএর প্রধান কার্যালয়ের তথ্য বলছে, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগীয় পরিচালক (ইঞ্জিঃ) পদ শূণ্য। বিআরটিএ কোনোরকম অতিরিক্ত দায়িত্ব প্রদান করে দায়সারাভাবে গ্রাহক সেবা প্রদান করছে।

তথ্য বলছে, ১১টি পরিচালক(ইঞ্জিঃ) ও একটি পরিচালক(অপারেশন) পদে সংস্থাটির পদোন্নতিপপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করার সুযোগ রয়েছে। ইতিমধ্যে পরিচালক(অপারেশন) পদটি ইঞ্জিনিয়ার পদমর্যাদার কর্মকর্তাদের হাত থেকে চলে যায়। উক্ত পদে বর্তমানে প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের হাতে। বিআরটিএর চারজন পরিচালক(ইঞ্জিঃ) থাকলেও আরও ৭টি পরিচালক(ইঞ্জিঃ) এর পদ শূণ্য রয়েছে। উক্ত পদে পদোন্নতি দেওয়ার মতো কোনো কর্মকর্তা না থাকলেও চলতি দায়িত্ব দিতে পারে কর্তৃপক্ষ।

২০২২ সালের ১৮ই ডিসেম্বর ৩৫.০০.০০০০.০২০.০১২.০০৫.১৮-৬৯২ স্মারকের আদেশে ১২ জন সহকারী পরিচালক(ইঞ্জিঃ)কে উপপরিচালক(ইঞ্জিঃ) পদোন্নতি দেয় সংস্থাটি। তাদের মধ্যে ৭জন ইতিমধ্যে অবসরে গিয়েছেন, বাকি ৫ জনের উপপরিচালক(ইঞ্জিঃ) পদে চাকুরির মেয়াদ হয়েছে ৩ বছর ২৯৩দিন। এই ৫ জন কর্মকর্তাকে পরিচালক(ইঞ্জিঃ) পদে চলতি দায়িত্ব দিয়ে বিআরটিএর গ্রাহক সেবার মান বাড়ানো যায়।

আইনে কি আছে? ২০২৩ সালের ১৮ই এপ্রিল নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২১-৯৭ সংখ্যক জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা আছে, RULCS OF BUSINCSS, 1996 RULC 4(ix)(a) এর প্রদত্ত ক্ষমতাবলে সকল প্রকৃত শূন্যপদ সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী সরাসরি নিয়োগ বা পদোন্নতি বা প্রেষণের মাধ্যমে পূরণ করার তরিত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, তবে পদের দায়িত্ব যদি এইরূপ হয় যে, পদ পূরণের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা পর্যন্ত পদটি শূন্য রাখা জনস্বার্থে সমীচীন নয়, তাহা হইলে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক কর্মকর্তাদের চলতি দায়িত্ব প্রদানের বিষয়টি বিবেচনা করা যাইবে। উক্ত প্রজ্ঞাপনের ৮নং কলামে বলা আছে, সমপদধারীদের মধ্য হইতে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা সম্ভব না হইলে কেবল শূণ্য পদের ফিডারভুক্ত অব্যবহিত নিম্ন পদধারীদের মধ্য হইতে জেষ্ঠ্যতা, কর্মদক্ষতা ও সন্তোষজনক চাকরির ভিত্তিতে পদোন্নতির যোগ্যতা বিবেচনা করিয়া চলতি দায়িত্ব প্রদান করা যাইবে।

উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রাহক সেবার মান বাড়াতে ২০২২ সালের ১৮ই ডিসেম্বও পদোন্নতি প্রাপ্ত উপপরিচালক(ইঞ্জিঃ) সুব্রত কুমার দেবনাথ, এ এস এম কামররুল হাসান, সুবীর কুমার সাহা, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ ইব্রাহিম খলিলের সন্তোষজনক সার্ভিস রেকর্ড, বিভাগীয় বা ফৌজদারি মামলার কার্যধারা চলমান না থাকিলে, রাজস্ব বাজেটে নিয়মিতকৃত না হইলে এইসব কর্মকর্তাদের চলতি দায়িত্ব প্রদান করা যেতে পারে। সেক্ষেত্রে সংস্থার এই বিভাগীয় প্রধানের চলতি দায়িত্ব পালনকালে দায়িত্বপপ্রাপ্ত কর্মকর্তাগণ তাহার দায়িত্ব প্রাপ্ত পদের পদবী ব্যবহার করিবেন। এবং উহার সহিত পরিচালক (ইঞ্জিঃ) “চলতি দায়িত্ব” শব্দদ্বয় যোগ করিবেন। গত ৬ অক্টোবর নং-৩৫.০৩.০০০০.০০০.০০১.১৯.০০৪০.২৬-২০৮০ স্মারকমূলে বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেলগুলোর উপপরিচালকদের হঠাৎ ঢাকার বাহিরে বদলি করা হয়েছে। একইসাথে সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপপরিচালকদের সেই সকল সার্কেলের দায়িত্বে বসানো হচ্ছে। একযোগে এমন রদবদল নিয়ে বেশকিছু প্রশ্ন দেখা দিয়েছে কর্মকর্তাদের মাঝে।

বিআরটিএর অফিস আদেশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-৩ সার্কেলের উপপরিচালক(ইঞ্জিঃ) সুব্রত কুমার দেবনাথকে রংপুর বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে। ঢাকা মেট্রো-১ সার্কেলের এ এস এম কামররুল ইসলামকে রাজশাহী বিভাগীয় অফিসে, ঢাকা মেট্রো-৪ সার্কেলের মোহাম্মদ রফিকুল ইসলামকে খুলনা বিভাগীয় অফিসে, সদর কার্যালয়ের সুবীর কুমার সাহাকে বরিশাল বিভাগীয় অফিসে উপপরিচলক(ইঞ্জিঃ) পদে বদলি করা হয়। একইসাথে যোগদানের পর উক্ত কর্মকর্তাগণ নিজ দায়িত্বেও অতিরিক্ত হিসেবে বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিঃ) এর দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে।

সূত্র বলছে, চলতি বছরের ৭ই মার্চ নং ৩৫.০৩.০০০০.০০০.০০১.১৯.০১০৮.২৫-৪৯৮ সংখ্যক স্মারকের আদেশে মোঃ রফিকুল ইসলামকে ঢাকা মেট্রো-৪ সার্কেল থেকে রাজশাহী বিভাগীয় অফিসে, চট্টগ্রাম মেট্রো-২ সার্কেল থেকে মোঃ সানাউল হককে চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিঃ) পদে দায়িত্ব পালনের আদেশ জারি করে।আইনে সেই সুযোগ না থাকায় ৯ মার্চ নং  ৩৫.০৩.০০০০.০০০.০০১.১৯.০১০৮.২৫-৫২৫ স্মারকের আরেক আদেশটি বাতিল করা হয়। এবারও একইভাবে বদলি আদেশ করে নানান প্রশ্নের জন্ম দিয়েছে সংস্থাটি। আইন বলছে, অতিরিক্ত দায়িত্ব প্রদানের ক্ষেত্রে সম পদধারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্য হইতে অতিরিক্ত দায়িত্ব প্রদান করতে হয়। সে অনুযায়ী অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী তাঁহার নিজস্ব পদের দায়িত্বের সহিত অতিরিক্ত পদেও দায়িত্ব পালন করিবেন।

এ বিষয়ে জানতে বিআরটিএর চেয়ারম্যান হাবিবুর রহমানকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Advertise with us
Advertise with us
ব্যাংক থেকে আরও ৬০ হাজার...
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
মা ইলিশ রক্ষায় ২২ দিন...
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact