|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্টাফ বাসে আগুন

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্টাফ বাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে মোটরসাইকেলে করে এসে ২ ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানারপাড় হাইওয়ে সড়কে মো. লতিফের বাসের গ্যারেজ ও ইউটার্নের কাছে ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাস পার্কিং করা ছিল। রাতের নির্জন পরিবেশে একটি মোটরসাইকেলে করে ২ ব্যক্তি সেখানে আসে। পরে তারা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক লোকমান মামুন। তিনি ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বাসটি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের কাজে ব্যবহার করা হতো।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহাসড়কের পাশে পার্কিং করা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটি বিভিন্ন অফিসের স্টাফদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Advertise with us
Advertise with us
পিরোজপুরে ২ বাসে আগুন, নিহত...
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ...
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দেড় ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা...
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact