|

Advertise with us

দাঁড়িয়ে থাকা ট্রেনে ডাকাতি, চালককে কুপিয়ে টাকা-মোবাইল লুট

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাঁড়িয়ে থাকা ট্রেনে ডাকাতি, চালককে কুপিয়ে টাকা-মোবাইল লুট

চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় তাদের জিম্মি করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। হামলার পর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত ২ জন হলেন- ট্রেনের চালক (লোকোমাস্টার) নজরুল ইসলাম ও সহকারী চালক কবির হোসেন।

আহত চালক নজরুল ইসলামের ভাষ্য, সোমবার গভীর রাতে খালি মালবাহী ট্রেনটি নিয়ে সিগন্যালের অপেক্ষায় দর্শনা জংশনের আউটার সিগন্যাল এলাকায় অবস্থান করছিলেন তারা। এ সময় ৭-৮ জনের একটি মুখোশধারী দল অস্ত্র নিয়ে হঠাৎ ইঞ্জিনে হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ও তার সহকারীকে মারধর করে এবং এলোপাতাড়ি কোপ দেয়। একপর্যায়ে তাদের জিম্মি করে সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। আহত অবস্থায়ই ট্রেনটি চালিয়ে ভোর ৫টার দিকে উথলী রেলওয়ে স্টেশনে পৌঁছান তারা।

উথলী স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর তিনি আহত চালক ও সহকারী চালককে উদ্ধার করেন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসার ব্যবস্থা করে পরে আলাদা ২টি ট্রেনে ঈশ্বরদীতে পাঠানো হয়। সকাল ১০টার দিকে অন্য একজন লোকোমাস্টার এসে ট্রেনটির দায়িত্ব নেন। এরপর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে, ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও ট্রেনটি পরিদর্শন করেন। তবে হামলাকারীদের পরিচয় কিংবা তাদের আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

দর্শনা রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। তার কাছে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, খুলনা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস মেইল ট্রেনের জন্য সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল মালবাহী ট্রেনটি।

এ সময় কয়েকজন মুখোশধারী এসে চালক ও সহকারী চালককে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। তাদের কাছ থেকে মুঠোফোন ও নগদ ৪-৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ট্রেনের ইঞ্জিনে হামলা চালিয়ে ভাঙচুরও করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertise with us
Advertise with us
বিমা খাতে ৭৩ শতাংশ দাবি...
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আরও ২ লাখ রিকশার লাইসেন্স...
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact