ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
আগামীকাল লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে উত্তরের সীমান্তবর্তী জেলায় এটাই তার প্রথম সফর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজিয়ে তোলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি, কালেক্টরেট মাঠে নির্মাণ করা হচ্ছে প্যান্ডেল। সেখানে মঞ্চসহ অন্যান্য অবকাঠামো প্রস্তুতের কাজও চলছে পুরোদমে।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল সকালে লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে একটি জনসভায় যোগ দেবেন তিনি।
পরে, জেলা শহরের কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান।