|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন, নতুন ট্রেনেরও প্রস্তাব ঢাকার

  |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন, নতুন ট্রেনেরও প্রস্তাব ঢাকার

দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় তিন যাত্রীবাহী ট্রেন— মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবারও চালু করতে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক আন্তঃসরকারি রেলওয়ে বৈঠক।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রেল ভবনে এই বৈঠকে অংশ নিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। একমত হলে আগামী মাস থেকেই কলকাতা ও নিউ জলপাইগুড়ি থেকে তিনটি আন্তর্জাতিক ট্রেন আবার চলাচল শুরু করতে পারে বলে জানা গেছে।

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে গত বছরের ফেব্রুয়ারিতে প্রায় নয় মাস বন্ধ থাকার পর দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আবার শুরু হয়। যাত্রীবাহী ট্রেন এখনো চালু হয়নি।

এদিকে, ভারতের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেন আবার চালু ছাড়াও রাজশাহী থেকে কলকাতার পথে নতুন যাত্রীবাহী আরেকটি ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ।

এছাড়া, ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে চলাচল করার আগ্রহও দেখাবে বাংলাদেশ। এত দিন মৈত্রী ট্রেন যমুনা সেতু হয়ে চলাচল করেছে।

বৈঠকে যাত্রীবাহী ট্রেন চালুর পাশাপাশি স্থগিত থাকা রেল প্রকল্প ও পণ্য পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Advertise with us
Advertise with us
নারীর জন্য নারী চালক, ঢাকার...
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact