|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম-নাজিরহাট রুটে ২ জোড়া কমিউটার ট্রেন চালু, ভাড়া ২০ টাকা

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম-নাজিরহাট রুটে ২ জোড়া কমিউটার ট্রেন চালু, ভাড়া ২০ টাকা

চট্টগ্রাম থেকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পর্যন্ত যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে প্রতিদিন এই রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেল স্টেশনে এই ট্রেন সেবার উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত রেলপথের দূরত্ব ৩৭ কিলোমিটার। রেলওয়ের নিয়মে ৫০ কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের কমিউটার হিসাবে চালু হওয়ায় ট্রেনটির উঠা-নামার ন্যূনতম ভাড়া এখন ২০ টাকা। এ কমিউটার ট্রেনে থাকবে সাতটি কোচ। যার মধ্যে পাঁচটি শোভন শ্রেণির। যাত্রী ধারণ ক্ষমতা হবে সব মিলিয়ে ৩৩৪।

ফটিকছড়ি উপজেলা কৃষি পণ্য, চা ও রাবার বাগানের জন্য প্রসিদ্ধ। ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলাটির বাসিন্দারা এই ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম শহরে যাতায়াত করে থাকেন।

এতদিন লোকাল ট্রেন হিসেবে চলাচল করায় ট্রেনটিতে পাওয়ার কার ছিল না। ফলে বৈদ্যুতিক ফ্যান ও লাইটের ব্যবস্থাও ছিল না। কমিউটারের বৈদ্যুতিক সুবিধা ছাড়াও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।

ট্রেনটি নাজিরহাট কমিউটার ১, ২, ৩ ও ৪ নামে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪ বার উভয় পথে যাত্রী পরিবহন করবে।

সকাল ৬টায় নাজিরহাট থেকে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। পরে চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

অন্য ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমানসহ রেল কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ...
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দেড় ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা...
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact