|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দৌলতদিয়ায় ঘাটে ভেড়ার আগেই তীব্র স্রোতে ভেসে গেল ফেরি

  |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দৌলতদিয়ায় ঘাটে ভেড়ার আগেই তীব্র স্রোতে ভেসে গেল ফেরি

দৌলতদিয়ায় ঘাটে ভেড়ার আগেই তীব্র স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে গেছে রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফেরিটি আইটি দিয়ে টেনে নিয়ে পাটুরিয়া ঘাটে ভেড়ানো হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে ফেরিটিকে উদ্ধার করে পাথুরিয়া ঘাটে নোঙর করা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরিটিতে ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকার রয়েছে।

তবে স্থানীয় সূত্রের দাবি, দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে ভেড়ার আগে তীব্র স্রোতের মধ্যে ফেরিটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় স্রোতের টানে ফেরিটি কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন,সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। ফেরিটি দৌলতদিয়া ঘাটে ভেড়ার আগে তীব্র স্রোতের কবলে পড়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্রোতের টানে ফেরিটি দেড় কিলোমিটার ভাটির দিকে চলে যায়। পরে আইটি জাহাজ দিয়ে ফেরিটি টেনে পাটুরিয়া ঘাটে ভেড়ানো হয়েছে।

Advertise with us
Advertise with us
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ...
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
দেড় ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা...
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact