|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুন্সিগঞ্জে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুন্সিগঞ্জে ৪২টি চোরাই বাইসাইকেল উদ্ধার, দুজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে চোরাই বাইসাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪২টি বাইসাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টায় টঙ্গিবাড়ী থানায় সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) এবং মো. শামীম শেখ (২৮)। তারা দুজনই মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে টঙ্গিবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযানকালে শাহজাহান মুন্সী ও মো. শামীম শেখের ভাড়া নেওয়া গোডাউনে তল্লাশি চালিয়ে ৩৩টি মাঝারি আকারের ও ৯টি ছোট আকারের বাইসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয় প্রতিরোধে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Advertise with us
Advertise with us
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
তিন দিন পর সেন্ট মার্টিনে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে পর্ষদ না...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact