|

Advertise with us

ঢাকা-চট্টগ্রাম রুট ছেড়ে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-চট্টগ্রাম রুট ছেড়ে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা–চট্টগ্রাম রুটে চার দশকের বেশি সময় ধরে চলাচল করা আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত যাবে। ২৬ অক্টোবর (সোমবার) সন্ধ্যা আটটায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী ট্রেনটি দুই শহরের যাত্রীদের কাছে পরিচিত। যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরাও এই ট্রেনে যাতায়াতের সুযোগ পেয়ে আসছেন। এবার রুট পরিবর্তনের মধ্য দিয়ে ট্রেনটির দীর্ঘদিনের পরিচিত যাত্রাপথে যুক্ত হচ্ছে দেশের অন্যতম পর্যটননগরী কক্সবাজার।

রেলওয়ের প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে পরদিন সকাল ছয়টায় কক্সবাজার পৌঁছানোর কথা মহানগর এক্সপ্রেসের। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল আটটায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়বে। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় যাত্রীদেরও যাতায়াতের বিকল্প বাড়বে।

Advertise with us
Advertise with us
বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭...
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৬৬০৮ কোটি টাকায় পুলিশের জন্য...
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায়...
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৪ শর্তে আটকে গেছে শাহজালালের...
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact