|

Advertise with us

২৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

২৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লায় ট্রেন লাইচ্যুতের ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। পরে রেললাইন মেরামতের কাজ শেষে দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসা হয়। এরপর আপলাইনে ট্রেইন
লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া বিয়ষটি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটি নাঙ্গলকোটরে নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে যায়। এতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হন।

এদিকে দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ট্রেন লাইনচ্যুতের সঠিক কারণ জানতে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ ও বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় যাদের দায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertise with us
Advertise with us
সিলেটে ৯ মাসে সড়কে ঝরেছে...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সৌদির দাম্মাম বিমানবন্দরে নিহত বেড়ে...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
নৌপথে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact