|

Advertise with us

কক্সবাজারে সমুদ্রে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে সমুদ্রে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের মেরিনড্রাইভ সংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

গতকাল বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টের পাশের সৈকতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন।

তিনি বলেন, দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনিও প্রাণ হারিয়েছেন। বাকি দুই পর্যটকের সন্ধানে ফায়ার সার্ভিস কাজ করছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে সংরক্ষণের পাশাপাশি পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Advertise with us
Advertise with us
সারা দেশে ২৭৬ জন দক্ষ...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সমুদ্রে ডুবে ৩ পর্যটকের...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ঢাকা...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
নভেম্বর থেকে নতুন নিয়ম, এক...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রতিদিনই ঝরছে প্রাণ, সড়ক নিরাপদ...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে এলো ১ লাখ...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সাজেকে আবারও সড়ক অবরোধ, পুলিশ-সেনা...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
আজও ঢাকার সড়কে নেই যানজট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact