ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীতে ‘রোড শো’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার ২২ অক্টোবর নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালন করা হয়।
রোড শো বিআরটিএ সাভার সাব অফিস গেট থেকে শুরু হয়ে গেন্ডা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
রোড শো’তে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) মোবারক হোসেন। এ ছাড়া নিরাপদ সড়ক চাই সাভার শাখা, সাভার হাইওয়ে থানা পরিদর্শকসহ আরো অনেকে বক্তব্য দেন। এ ছাড়া রোড শোতে সচেতনতামূলক লিফলেট স্টিকার বিতরণ ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।