|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কর্ণফুলী কমিউটার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কর্ণফুলী কমিউটার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ প্রাথমিকভাবে বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল কমিউটার ট্রেন কর্ণফুলী। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে আপলাইন এবং ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

  • কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।
Advertise with us
Advertise with us
১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত...
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ...
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
রাজনৈতিক কারণে বাধ্য হয়ে ১৭...
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact