|

Advertise with us

সিলেটে ৯ মাসে সড়কে ঝরেছে ২৮৮ প্রাণ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে ৯ মাসে সড়কে ঝরেছে ২৮৮ প্রাণ

চলতি বছরের প্রথম গত ৯ মাসে সিলেটের সড়কে ২৮৮ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৬৩০ জন। এর মধ্যে মে মাসে সবচেয়ে বেশি ৫১ জন প্রাণ হারান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবসে এসব তথ্য তুলে ধরেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)।

নিরাপদ সড়ক চাই সিলেট বিভাগীয় কমিটির মাসিক প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম ৯ মাসে ২৮৮ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গত জানুয়ারিতে ২৫ দুর্ঘটনায় ২৫ জন, ফেব্রুয়ারিতে ৩২ দুর্ঘটনায় ৩২ জন, মার্চে ২৯ দুর্ঘটনায় ৩২ জন, এপ্রিলে ১৯ দুর্ঘটনায় ১৫ জন, মে মাসে ৪২ দুর্ঘটনায় ৫১ জন, জুনে ২৯ দুর্ঘটনায় ২৯ জন, জুলাইয়ে ২৮ দুর্ঘটনায় ৩১ জন, আগস্টে ৩৫ দুর্ঘটনায় ৪৭ জন এবং সেপ্টেম্বরে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মাসভিত্তিক হিসাবে মে মাসে সবচেয়ে বেশি ৫১ প্রাণহানি ঘটেছে। এরপর ৪৭ জন আগস্ট মাসে। এ দুই মাসেই নিহত হয়েছেন ৯৮ জন, যা নয় মাসের মোট প্রাণহানির প্রায় ৩৪ শতাংশ। অর্থাৎ, বছরের নির্দিষ্ট কয়েকটি মাসে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে এসব মাসে প্রাণহানি বেশি হওয়ার পেছনে কি কি কারণ কাজ করেছে, তা নিশ্চিত করতে দুর্ঘটনার ধরণ ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ প্রয়োজন।

দুর্ঘটনার কারণ চিহ্নিত করে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকের অসতর্কতা, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং সড়কের নিরাপত্তাব্যবস্থার ঘাটতি বিভিন্ন সময় সামনে আসে। মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ ও নিয়মিত নজরদারি প্রয়োজন।

এতে আরো বলা হয়, সিলেট বিভাগের মহাসড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।

বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ ও দ্রুতগতিতে চলাচলের মধ্যে দুর্ঘটনা প্রতিরোধে গতিসীমা কার্যকর করা, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

Advertise with us
Advertise with us
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সিলেটে ৯ মাসে সড়কে ঝরেছে...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সৌদির দাম্মাম বিমানবন্দরে নিহত বেড়ে...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪...
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact