ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুল্যান্স, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
একই সঙ্গে দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়। তবে নিহত ব্যক্তিদের পরিচয় কিংবা দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।