|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

ভারতের রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।নিহতদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার (এসপি) তেজস্বিনী গৌতমসহ পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধার করেন। আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল দল নিয়োজিত করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ (এডিএম-সিটি) প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।’ তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact