|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

১১ দলের ট্রেনমার্চ স্থগিত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১১ দলের ট্রেনমার্চ স্থগিত

ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল দলগুলো। তবে রেলে এ কর্মসূচি পালন করলে জনভোগান্তি হওয়ার আশঙ্কায় আপতত তা হচ্ছে না।

এ বিষয়ে শুক্রবার (১৩ নভেম্বর) জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ১১ দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে সাংবাদিকরা জেনেছেন আজ।

এগারো দলের একাধিক নেতা জানান, লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চলবে। এতে করে একই সময়ে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব কিনা তা আলোচনায় আসে। এ কারণে ট্রেনে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরে কবে এ কর্মসূচি গ্রহণ করা হবে, তাও জানানো হয়নি।

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। এর মধ্যে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।

Advertise with us
Advertise with us
১১ দলের ট্রেনমার্চ স্থগিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact