|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা সোমবার

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা সোমবার

গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।

ঢাকার বিজয়নগরে ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আহূত এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টসশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে ন্যূনতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। এ ছাড়া সভায় শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।

Advertise with us
Advertise with us
১১ দলের ট্রেনমার্চ স্থগিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact