ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫৯ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর বিমানবন্দর এলাকায় স্কলাস্টিকা স্কুলের সামনে পাজোরো জিপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোবারক হোসেন রাজু (২৪) ও ফরিদুল ইসলাম সরদার। দুজনই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে স্কলাস্টিকা স্কুলের সামনে মোটরসাইকেল করে দুইজন যাওয়ার সময় পেছন থেকে একটি পাজরের জিপ ধাক্কা দেয়। এতে দুজনই ছিটকে রাস্তায় পড়ে আহত হন। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা স্বজনের কাছে থেকে জানতে পারি নিহত দুজনই নির্মাণশ্রমিক। নিহত মোবারক গাজীপুরের সদরের শফিকুল ইসলামের ছেলে। ফরিদুল গাইবান্ধা সদরের মোহাম্মদ শহিদুল ইসলাম সরদারের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।