|

Advertise with us

রেলওয়ের জমি দখল করে ১৮ তলা ‘এলিট টাওয়ার’ নির্মাণ, কাজ বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেলওয়ের জমি দখল করে ১৮ তলা ‘এলিট টাওয়ার’ নির্মাণ, কাজ বন্ধের নির্দেশ

ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ‘এলিট টাওয়ার’ নামের ১৮ তলা একটি বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে নির্মীয়মাণ ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

একই সঙ্গে ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় সরেজমিনে জমি পরিমাপ করেন ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন। পরিমাপকালে দেখা যায়, সড়কসংলগ্ন রেলওয়ের প্রায় ১৩ ফুট জায়গা এলিট টাওয়ারের সীমানার ভেতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে। এর সত্যতা পাওয়ার পরই ভবনটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন তিনি।

ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন বলেন, রেলওয়ের জমিতে কোনো ধরনের বহুতল ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যেহেতু সরেজমিনে রেলের জায়গায় ভবন নির্মাণের প্রমাণ পাওয়া গেছে, তাই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে কাজ চালু করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, রেললাইনের পাশে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার আগে রেলওয়ে কর্তৃপক্ষের মতামত নেওয়া বাধ্যতামূলক করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হবে।

এর আগে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়ার নেতৃত্বে ওই নির্মীয়মাণ ভবনে অভিযান চালানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালে গণপূর্ত বিভাগ থেকে ১৮ তলা এই ভবন নির্মাণের নকশা অনুমোদন করানো হয়েছিল। সম্প্রতি ভবনটির কাজ শুরু হলে নকশা অনুমোদনের প্রক্রিয়া ও অনিয়ম নিয়ে নানা প্রশ্ন ওঠে। ডেভেলপার জালাল উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নকশা অনুমোদনে জালিয়াতির অভিযোগ রয়েছে।

তবে ভবনটির ডেভেলপার এবং নগরীর মুসলিম উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, নিয়ম মেনেই ১৮ তলা ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখানে ১০৫ জন শেয়ারহোল্ডার রয়েছেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে আপাতত আমরা কাজ বন্ধ রেখেছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

Advertise with us
Advertise with us
রেলওয়ের জমি দখল করে ১৮...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায়...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বোর্ডিং পাস দেখালেই ছাড় পাবেন...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact