|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বোর্ডিং পাস দেখালেই ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বোর্ডিং পাস দেখালেই ছাড় পাবেন নভোএয়ারের যাত্রীরা

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার, দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালু করেছে। যাত্রী সেবার এই উদ্যোগের মাধ্যমে নভোএয়ারের যাত্রীরা তাদের ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে দেশের বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল, ইলেক্ট্রনিকস প্রতিষ্ঠানে বিভিন্ন ছাড় এবং বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, নভোএয়ারে ভ্রমণকারীরা ভ্রমণের তারিখ থেকে পরবর্তী ৭ দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শনের মাধ্যমে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এই সেবা উপভোগ করতে পারবেন। অংশীদার হিসেবে রয়েছে দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো, যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, নভোএয়ার শুরু থেকেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য উদ্ভাবনী নতুন নতুন সেবা চালু করতে সচেষ্ট। দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে আমরা যাত্রীদের ভ্রমণের বাইরেও কিছু সংযোজন করার চেষ্টা করছি। ভ্রমণ শেষেও সম্মানিত যাত্রীরা যেন আরও কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।

নভোএয়ার প্রতিষ্ঠার পর থেকেই দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন উদ্ভাবনী সেবা চালু করে পথিকৃতের ভূমিকা পালন করে আসছে। এর আগে প্রতিষ্ঠানটি দেশের প্রথম ‘SMILES’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে। সম্প্রতি চালু হওয়া ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’-এর মাধ্যমে যাত্রীরা অংশীদার ব্র্যান্ডগুলোর কাছ থেকে আরও বিস্তৃত সুবিধা উপভোগের সুযোগ পাবেন।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
এমপির কাছে জেলেদের অভিযোগ, পদ্মা...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
নতুন তিন সার কারখানা স্থাপনের...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
আ.লীগকে ফিরিয়ে আনার মাশুল বাবার...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ভুয়া মনে করে পুলিশ সদস্যদের...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact