|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, যাতে সেবা নিয়ে কারো কোনো প্রশ্ন বা অভিযোগ না থাকে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায়। মানুষের ভোগান্তি ও অভিযোগের জায়গাগুলো কমিয়ে আনতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে গণমুখী হিসেবে গড়ে তুলতে চান। তিনি বিশ্বাস করেন, এই সরকার দেশের সমগ্র জনগণের। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকার এক বিন্দুও সরে আসবে না। প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ভূমি অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এখানে সরকারনির্ধারিত মূল্যে জনগণকে সেবা দিতে হবে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত একটি টাকাও নেওয়া যাবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।

পরে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন।

Advertise with us
Advertise with us
এমপির কাছে জেলেদের অভিযোগ, পদ্মা...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
কোস্ট গার্ডের ৫ জাহাজের নাম...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
নতুন তিন সার কারখানা স্থাপনের...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
আ.লীগকে ফিরিয়ে আনার মাশুল বাবার...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
ভুয়া মনে করে পুলিশ সদস্যদের...
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact