|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এই সফরে সংসদীয় কার্যক্রম পরিচালনা, আইন প্রণয়ন প্রক্রিয়া উন্নয়ন এবং সংসদীয় কমিটির মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন চিফ হুইপ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

যুক্তরাজ্য সফরকালে ওয়েস্টমিনস্টারে দেশটির সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের ভূমিকা ও জবাবদিহি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।

সফরে হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে সংসদীয় অধিবেশন পরিচালনা, সংসদীয় শৃঙ্খলা ও অধিকার সংরক্ষণ এবং বিতর্ক পরিচালনার পদ্ধতি নিয়ে আলোচনা হয়। এ ছাড়া কমিটি অন স্ট্যান্ডার্ডসের সদস্যদের সঙ্গে সংসদীয় নৈতিকতা, সংসদ সদস্যদের আচরণবিধি এবং সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

সফরকালে যুক্তরাজ্যের সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন ও একটি সংসদীয় কমিটির শুনানি পর্যবেক্ষণ করেন চিফ হুইপ। সংসদীয় কমিটির মাধ্যমে সরকারের কার্যক্রমের ওপর নজরদারি, গবেষণা সহায়তা, প্রশিক্ষণ ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

এ ছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংসদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

Advertise with us
Advertise with us
পদ্মা ব্যাংকের দায়িত্ব নিল বাংলাদেশ...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঈদের আগে চালু হচ্ছে এলিভেটেড...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৯৬২...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact