|

Advertise with us

ঋণের নামে প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঋণের নামে প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গোচরীভূত হয়েছে যে, কতিপয় অসাধু ব্যক্তি ও গোষ্ঠী ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় সহজে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সম্পূর্ণ কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই পরিচালিত হয়। তাই এই কর্মসূচির আওতায় ঋণ প্রাপ্তির নিশ্চয়তা দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অর্থ প্রদান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অফিসিয়াল পেজ বা অ্যাকাউন্ট নেই বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বলা হয়েছে, যদি কেউ এই নামে কোনো ভুয়া ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রযোজ্য অন্যান্য আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতারক চক্রের ফাঁদে পা না দিয়ে এ ধরনের যেকোনো বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো ধরনের সন্দেহজনক বা প্রতারণামূলক কার্যক্রম চোখে পড়লে তা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertise with us
Advertise with us
রেলওয়ের জমি দখল করে ১৮...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংসদ অধিবেশন ঘিরে যেসব এলাকায়...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বোর্ডিং পাস দেখালেই ছাড় পাবেন...
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact