|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্যবসা করতে পাবে ২০ লাখ টাকা, ১ নভেম্বর থেকে ৫৬ জেলায় আবেদন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যবসা করতে পাবে ২০ লাখ টাকা, ১ নভেম্বর থেকে ৫৬ জেলায় আবেদন

তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন শুরু হচ্ছে দেশের ৫৬ জেলায়। আগামী ১ নভেম্বর থেকে এসব জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হবে। এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করা এবং তাদের অর্থায়নের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ে আট বিভাগের আটটি জেলা– মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার ৬৪টি উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন তরুণ উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে নেত্রকোণায়। জেলাটিতে আবেদন জমা পড়েছে ৫ হাজার ৩৫১টি। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা পড়েছে।

প্রাথমিক পর্যায়ের আট জেলা বাদে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর ০৫-এর মাধ্যমে জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালাটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এবং এসএমই পোর্টালে (www.bb.org.bd/smespd_portal) পাওয়া যাচ্ছে।

তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়িয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনী উদ্যোগের প্রসারে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে ব্যবসা শুরুতে সহায়তা দিতে নতুন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে ব্যাংক ঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা থাকবে অনুদান হিসেবে।

এ কর্মসূচিতে আবেদন করতে হলে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আবেদনকারীকে যে উপজেলার জন্য আবেদন করবেন, সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজের ব্যবসা করার পরিকল্পনা বা ভালো কোনো ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। অর্থাৎ, আগে থেকেই ব্যবসা থাকতে হবে এমন কোনো শর্ত নেই।

তবে যারা আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসার জন্য ঋণ নিয়েছেন, ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন অথবা সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করছেন, তারা এ সুবিধা পাবেন না।

Advertise with us
Advertise with us
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ৩০০...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেশের কৃষি খাতে ১৪ হাজার...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact