|

Advertise with us

জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

  |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৃথক দুটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় ও জামালপুর এনফোর্সমেন্ট ইউনিট থেকে পৃথক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

তিনি বলেন, অভিযান পরিচালনাকারী টিমগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্র সংগ্রহ করেছে এবং কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

দুদক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি ক্রয় আইন ও বিধিমালার স্বার্থের সংঘাতসংক্রান্ত বিধান উপেক্ষা করে নিজ বাবার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন প্রকল্পের কার্যাদেশ দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি প্রকল্পের কাজ বাস্তবে সম্পন্ন না করেই শতভাগ বিল উত্তোলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ পান দুদক কর্মকর্তারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের একটি দল নারায়ণগঞ্জের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিসে অভিযান পরিচালনা করছে।

অন্যদিকে, জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সংক্রান্ত সেবা দিতে সেবা প্রার্থীদের হয়রানি ও ঘুষ দাবির সুনির্দিষ্ট অভিযোগ উঠে। এই অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জামালপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম পাসপোর্ট অফিসে এনফোর্সমেন্ট অভিযান চালায়।

Advertise with us
Advertise with us
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দশমিনায় সড়কের পাশে পড়ে ছিল...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাসে দুই দফায় বাস...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact