|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর

  |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর

যমুনা ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের আইসিটি খাতের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং গ্রিন ইন্ডাস্ট্রি ও গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং স্থাপন সংক্রান্ত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ব্যাংকের গ্রাহকদের অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।

এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিটির মাধ্যমে যমুনা ব্যাংকের গ্রাহকরা সংশ্লিষ্ট স্কিমসমূহের নীতিমালা ও যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এ উদ্যোগ দেশের আইসিটি খাতের বিকাশ, রফতানি পণ্যের বহুমুখীকরণ এবং পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়ন ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যমুনা ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের প্রধান মোহাম্মদ প্রশান্ত সামির, এভিপি মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি

Advertise with us
Advertise with us
বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায়...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায়...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সরকার সাত মাসে ২ বার...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
তিন দেশ থেকে দেড় লাখ...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে স্টেশন সংস্কার ও সব...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact