|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ

  |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল বন্ধ

তুচ্ছ ঘটনার জেরে রাজশাহী থেকে নাটোর দিয়ে চলাচলের বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। হঠাৎ করে শ্রমিকরা বাস বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (৪ সেপ্টম্বর) সকাল ৬টা থেকে নাটোর জেলার ওপর দিয়ে যাতায়াত করা রাজশাহীর বাস বন্ধ রয়েছে। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে রাজশাহীর বাস টার্মিনালে এসে যাত্রীদের অলস সময় কাটাতে হচ্ছে। মূলত রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের সব জেলা ছাড়াও ঢাকারসহ বিভিন্ন গন্তব্যে যায়। নাটোরে বন্ধ করে দেওয়া রাজশাহীর বাসগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে।

শামিম নামের একজন বাস শ্রমিক বলেন, নাটোরের বাস শ্রমিকরা গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টম্বর) রাজশাহী-দর্শনা বাসের যাত্রী নামিয়ে ওদের (নাটোরের) গাড়িতে পাঠিয়ে গাড়ি আটকে রেখেছিল। এই ঘটনার জেরে আজ বাস চলাচল বন্ধ রয়েছে।

শাহানাজ নামের এক যাত্রী বলেন, রংপুর যাব, কাউন্টারে এসে বসে আছি। তারা বলছেন সড়কে সমস্যা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। কিন্তু এক ঘণ্টা পার হয়ে গেল তবুও বাস ছাড়েনি।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, আমি শুনেছি, সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। যে সব বাসগুলো নাটোরের ওপর দিয়ে যায়। সেই বাসগুলো বন্ধ রয়েছে বলে শুনেছি। আমি বাস টার্মিনালে যাচ্ছি। তারপর বিস্তারিত জেনে জানাব।

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করলে নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী কোচ গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। দ্রুতই চলমান সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Advertise with us
Advertise with us
বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায়...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায়...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সরকার সাত মাসে ২ বার...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
তিন দেশ থেকে দেড় লাখ...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে স্টেশন সংস্কার ও সব...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact