|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাবিতে স্টেশন সংস্কার ও সব ট্রেনের স্টপেজসহ ৫ দাবি

  |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাবিতে স্টেশন সংস্কার ও সব ট্রেনের স্টপেজসহ ৫ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলা ও বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনায় স্থায়ী সমাধান ও নিরাপত্তার দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছেন রাবি শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেলওয়ে স্টেশন সংস্কার ও সব ট্রেনের স্টপেজ নিশ্চিত করা, আইয়ুব আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া চলমান বিরোধ ও সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও নিয়মিত সংলাপ নিশ্চিত করা এবং কোনো শিক্ষার্থী রেলওয়ে কর্তৃপক্ষের সদস্যের দ্বারা হয়রানি, নির্যাতন বা অন্যায়ের শিকার হলে দ্রুত অভিযোগ গ্রহণ এবং নিরপেক্ষ তদন্ত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থা চালু করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আইয়ুব আলী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার পর বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ধারাবাহিক এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি হয়েছে।

সজিবুর আরও বলেন, কোনো শিক্ষার্থী অন্যায়ের শিকার হলে তার প্রতিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বারবার অনাকাঙ্ক্ষিত ও সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর, জবাবদিহিমূলক ও স্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।

Advertise with us
Advertise with us
গঙ্গার পানি নিয়ে ভারতের সঙ্গে...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায়...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায়...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সরকার সাত মাসে ২ বার...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি...
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact