|

Advertise with us

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

  |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩ জনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে ৩ জনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই ৩ জনের মৃত্যু হয়। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। একজনের পা ভেঙে গেছে। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখনো তাদের কোনো স্বজন আসেননি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার পরপরই সিএনজিচালিত অটোরিকশার আহত যাত্রীদের হাসপাতালে পাঠায়েছি। বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

Advertise with us
Advertise with us
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
দশমিনায় সড়কের পাশে পড়ে ছিল...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাসে দুই দফায় বাস...
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact