|

Advertise with us

হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথিন্দ্র চাকমা ও হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদর থানার একদল পুলিশ।

জানা গেছে, হবিগঞ্জ শহরের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল একদল লোক। এরমধ্যে রয়েছে ফলের দোকান, টং দোকান, চায়ের দোকানসহ ভ্রাম্যমাণ ভ্যানের দোকান।

পৌর কর্তৃপক্ষ জানায়, জনগণের চলাচলের সুবিধার্থে এবং জনদুর্ভোগ লাঘবে এই অভিযান পরিচালিত হয়েছে। শহরের শায়েস্তানগর থেকে শুরু করে থানার মোড় ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের প্রধান গেট পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি পৌরসভার ট্রাকে করে তুলে নেওয়া হয় ভ্রাম্যমাণ দোকানগুলো।

হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী বলেন, পৌরসভার পক্ষ থেকে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ৩ জন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertise with us
Advertise with us
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য...
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
তেলের বাড়তি দামে বেড়েছে ট্রাকভাড়া,...
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে গিয়ে কিছু গাড়ির টোল...
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
নজরুলের এমপি পদ বাতিল চাইতে...
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact