|

Advertise with us

পরিচালকদের পদত্যাগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হস্তক্ষেপ নেই

  |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরিচালকদের পদত্যাগে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হস্তক্ষেপ নেই

চারজন স্বাধীন পরিচালকের পদত্যাগের ঘটনায় ব্যাংকটির কোনো হস্তক্ষেপ ছিল না বলে জানিয়েছে শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটির চারজন স্বাধীন পরিচালক পদত্যাগের ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ব্যাংকটির কাছে ব্যাখ্যা চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ওই চিঠির জবাবে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগ দেওয়া পাঁচ স্বাধীন পরিচালকের মেয়াদ শেষ হওয়া বা প্রত্যাহারের সঙ্গে এ ঘটনা সম্পর্কিত। এতে ব্যাংকের নিজস্ব কোনো নীতিগত সিদ্ধান্ত ছিল না।

চিঠিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশনার সঙ্গে সম্পর্কিত। ওই নির্দেশনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বিদ্যমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছিল। ওই পাঁচ পরিচালকের মধ্যে চারজন পদত্যাগ করেছেন।

তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. শাহীন উল ইসলাম, এনআরবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াদুদ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ আশরাফুল হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এ বিষয়ে ব্যাংকের কোনো হস্তক্ষেপ বা নিজস্ব সিদ্ধান্ত ছিল না। বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সব সিদ্ধান্ত ও নির্দেশনা তারা পরিপালন করে।

Advertise with us
Advertise with us
৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ, ১০০...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সাভারে গভীর রাতে পার্কিং করা...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
দুই জেলায় নতুন পুলিশ সুপার
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
পায়রা সেতুর কাজ বন্ধ করে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact