| সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে রেডিও কলোনি এলাকায় মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে আগুন লাগে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত ২টা ৫৫ মিনিটে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে বাসটির কিছু সিট পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।