|

Advertise with us

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

  |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় থাকা ২ জন এবং মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে থাকা ১ জন নিহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বগুড়া শহরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে সাপিকুল (৪০), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) এবং কাহালুর বানদিঘী এলাকার খাদিজা (৫১)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে পাইকড় ইউনিয়নের বাসিন্দা আশরাফুল স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার জন্য তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত, প্রতিবেশী রফিকুল ও সাপিকুল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

ভোর সোয়া ৪টার দিকে তারা হাসপাতালের গেটে প্রবেশের সময় একটি নাইট কোচ বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাপিকুল ও আরাফাত নিহত হন। এ ঘটনায় আহত হন আশরাফুল, রফিকুল ও নজরুল। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশরাফুলকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

পাইকড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ বলেন, হতাহতরা তার স্বজন ও প্রতিবেশী। আহত ৩ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আশরাফুলের অবস্থা ভালো নয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

অন্যদিকে, সোমবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় এক দুর্ঘটনায় খাদিজা (৫১) নিহত হন।

শাজাহানপুর থানা পুলিশ জানায়, খাদিজা এক স্বজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে রানীরহাট এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা নিহত হন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় নিহত ২ জনের নাম-ঠিকানা নিশ্চিত হতে কিছুটা সময় লেগেছে। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ছাড়া রানীরহাটে পৃথক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসব ঘটনায়ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertise with us
Advertise with us
আশুলিয়ায় সিলিন্ডার উড়ে এসে পড়ল...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ, ১০০...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সাভারে গভীর রাতে পার্কিং করা...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের...
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
দুই জেলায় নতুন পুলিশ সুপার
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact