|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশ বন্ধের পক্ষে আমরা নই

  |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশ বন্ধের পক্ষে আমরা নই

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশ বন্ধ করার পক্ষে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং আমরা নই।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার খোকন বলেন, আমাদের প্রত্যেকটা কোর্টে ওপেন ট্রায়াল। যেখানে যেকোনো লোকই যেকোনো রেজিস্ট্রেশন নিয়ে, পাস নিয়ে বা পারমিশন নিয়ে ঢুকতে পারে। এখানে গোপনীয়তার কিছু নেই। সাংবাদিক বন্ধ করার ব্যাপারে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কিন্তু কখনোই বলেনি যে বন্ধ করে দেওয়া উচিত। আমরা এটার পক্ষে না। ​কোর্টে সাংবাদিকরা কোনো কোর্টরুমে ঢুকবে না, নিউজ নেবে না… এটার পক্ষে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন না, আমি নিজেও না। আমি এটা বিশ্বাসও করি না। কারণ স্বচ্ছতার জন্যই আমি মনে করি সব সাংবাদিক বা যারা বিচারপ্রার্থী, তাদেরকে একটা রেস্ট্রিক্টেড ওয়েতে প্রবেশ করতে দেওয়া উচিত। একটা রুলসের মাধ্যমে পারমিশন দেওয়া উচিত। কি হচ্ছে কোর্টরুমে… এবং বিচারপ্রার্থীকে জানতে হবে, জাতিকে জানতে হবে।’

উল্লেখ্য, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পর থেকে আপিল বিভাগে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক...
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দারমানিক নদীর তীরে ভেসে এলো...
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact