|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালীর এমডি

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালীর এমডি

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন মুখ নিয়ে এসেছে সরকার। এর মধ্যে দুটি ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের বর্তমান এমডির চুক্তি বাতিলের আদেশ প্রত্যাহার করে তাকে বহাল রাখা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক চিঠিতে এসব সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানানো হয়। নতুন নিয়োগ পাওয়া তিন কর্মকর্তাকেই তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে সম্মতি দিয়েছে সরকার।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চিঠি অনুযায়ী, রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসির এমডি হিসেবে বেসরকারি সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলমকে মনোনয়নে সম্মতি দিয়েছে সরকার। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।

একইভাবে আরেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে বেসরকারি যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূর মোহাম্মদকে মনোনয়নে সরকারের সম্মতি জানিয়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদাকে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের জন্য সরকারের সম্মতির কথা জানিয়ে ব্যাংকটির চেয়ারম্যানকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এদিকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের যে আদেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ফলে স্বপদেই বহাল থাকছেন তিনি।

এর আগে, গত ১৯ অক্টোবর শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তার আগেই অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়।

Advertise with us
Advertise with us
দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
তিন দিন পর সেন্ট মার্টিনে...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে পর্ষদ না...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact