|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এটি প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য আনা ইউরেনিয়ামের তৃতীয় চালান বলে জানা গেছে।

এর আগে রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় সড়কপথে জ্বালানিটি পরিবহন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরেনিয়ামের চালানটি নিরাপদে পৌঁছে দিতে ঢাকা থেকে পাবনা পর্যন্ত পুরো পথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পথে বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। নির্ধারিত পথে বহরটি যাতে কোনো বাধা ছাড়াই প্রকল্প এলাকায় পৌঁছাতে পারে, সে জন্য নেওয়া হয় বাড়তি সতর্কতা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে ইউরেনিয়ামের চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ২টিসহ মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রকৌশলী ও কর্মকর্তারা আশা করছেন, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি থেকে পরীক্ষামূলকভাবে ২০০-৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

Advertise with us
Advertise with us
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার...
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই...
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
রেল, চট্টগ্রাম সিটি করপোরেশন ও...
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact