|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারী বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি দিয়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়কের ওপর বাঁশ-কাঠে আগুন জ্বালিয়ে দেন।

এ পরিস্থিতিতে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে আন্দোলনরত শ্রমিকেরা মৌচাক এলাকার সাদমা টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানার ফটকে ভাঙচুর চালান।

খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, তারা দীর্ঘদিন ধরে কারখানায় চাকরি করছেন। কিন্তু মালিকপক্ষ তাদের বেতন-ভাতা বাড়াচ্ছে না। এ বিষয়ে মালিকপক্ষের একাধিকবার আবেদন করেও সাড়া পাননি তারা। পরে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা চলছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা পুলিশ রয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করা হচ্ছে।

 

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
জাতীয় নিরাপদ সড়ক দিবস: সড়ক...
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পদ্মা সেতুর কাছে গোসলে নেমে...
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact