|

Advertise with us

বৈরী আবহাওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৈরী আবহাওয়ায় কক্সবাজার-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাগর উত্তাল থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সেন্টমার্টিন ভ্রমণে যেতে আগ্রহী পর্যটকদের যাত্রা স্থগিত করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সেন্টমার্টিন যাওয়ার জন্য যেসব পর্যটক জাহাজের টিকিট কিনেছেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে তারা একই টিকিটে দ্বীপ ভ্রমণে যেতে পারবেন।’

তবে আবহাওয়ার কারণে যেসব পর্যটক দ্বীপে যেতে চাইবেন না, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।’

তিনি বলেন, ‘যেসব পর্যটক যেতে চাইবেন না, তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। এ ছাড়া সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরিয়ে আনা হবে।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে কক্সবাজার সমুদ্রবন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর।

চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পাঁচটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট সরকারি দপ্তর। এর মধ্যে তিনটি জাহাজ গত ৫ নভেম্বর থেকে চলাচল শুরু করে।

Advertise with us
Advertise with us
দেশের ১০ অঞ্চলে ৬০ কিমি...
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বিমানবন্দর থেকে গ্রেপ্তার রংপুর জেলা...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact