|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভেঙে পড়েছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন,হাউসবোট ক্ষতিগ্রস্ত

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভেঙে পড়েছে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীকের’ ক্রেন,হাউসবোট ক্ষতিগ্রস্ত

কীর্তনখোলা নদীর বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় অবস্থানকারী উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়ে একটি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার।

নির্ভীকের ক্রেন উদ্ধারে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রওনা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর সামনের ক্রেনের অংশটি ভেঙে পড়ে। এ সময় চালকের স্থানে অবস্থানকারী মাস্টার ইউনুস সিকদার জ্ঞান হারান। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

নির্ভীকের কমান্ডার আব্দুল্লাহ আল বাকী জানিয়েছেন, সাপ্তাহিক মহড়া ও পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে বুধবার সকালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেনের কাজ চলছিল। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শুরুর মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে হঠাৎ ক্রেনের সামনের অংশ ভেঙে পড়ে।

এটি জাহাজের সামনে থাকা একটি হাউসবোটের ওপর পড়ে। এতে হাউসবোটটি ডুবে যাচ্ছিল। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে হাউসবোট থেকে পানি সরিয়ে দিলে সেটা রক্ষা পায়। এছাড়া কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ক্রেনটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসছে বলে জানান কমান্ডার।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে জানতে পেরেছেন সাপ্তাহিক মহড়া দেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে ক্রেনটি ভেঙে পড়ে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে এ ধরনের ঘটনা ঘটলো তা তদন্তে কমিটি গঠন করা হবে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে আসলে কী কারণে এত বড় দুর্ঘটনা ‍ঘটেছে।

Advertise with us
Advertise with us
সম্পদ লুকাতে ভুয়া নথি বানান...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শুধু চালকের সচেতনতা নয়, প্রয়োজন...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়,...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৩ কম্পানি থেকে এলএনজি কেনার...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শুধু জ্বালানি আমদানিতেই তিন মাসে...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact