|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত

দেশের গ্যাস সরবরাহ বাড়াতে একসঙ্গে দুই উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে নতুন একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই টার্মিনাল নির্মাণে ১৫ থেকে ২০ বছর মেয়াদে ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে তিন কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এলএনজি আমদানি করা হবে। এর মাধ্যমে আগামী বছর এলএনজি সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান চুক্তির পাশাপাশি নতুন সরবরাহকারীর কাছ থেকেও গ্যাস কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওমানের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে তিন কার্গো এলএনজি আমদানি করা হবে দেশটির সঙ্গে বাংলাদেশের বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায়। এ জন্য তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে কমিটি।

সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এসব এলএনজি আমদানি করা হবে।

অন্যদিকে মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবেও সায় দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম। তবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

মহেশখালীতে নতুন টার্মিনাল

এলএনজি আমদানির পাশাপাশি তা সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও করছে সরকার। এ জন্য কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

এফএসআরইউ বা ভাসমান টার্মিনালের মাধ্যমে জাহাজে করে আমদানি করা এলএনজি সংরক্ষণ করা হয়। পরে সেটিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে এলএনজি আমদানির পাশাপাশি টার্মিনালের সক্ষমতাও দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ।

ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব এবং মহেশখালীতে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ দুটিই দেশের আমদানিনির্ভর গ্যাস সরবরাহব্যবস্থার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার অংশ।

Advertise with us
Advertise with us
সম্পদ লুকাতে ভুয়া নথি বানান...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শুধু চালকের সচেতনতা নয়, প্রয়োজন...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়,...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৩ কম্পানি থেকে এলএনজি কেনার...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শুধু জ্বালানি আমদানিতেই তিন মাসে...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact