|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সম্পদ লুকাতে ভুয়া নথি বানান টিআই, গৃহিণী স্ত্রীর অ্যাকাউন্টে ৫ কোটি টাকা

অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদক ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বাদী হয়ে আজ বুধবার দুপুরে ফরিদপুরের সাবেক টিআই তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি মামলা দায়ের করেন।

তাদের বিরুদ্ধে অবৈধভাবে ৬ কোটি ১০ লাখ ৩ হাজার ২৬৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

দুদক সূত্র জানিয়েছে, মামলা দুটি জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার দাশ দ্য ডেইলি স্টারকে জানান, তুহিন লস্করের বিরুদ্ধে ৭৭ লাখ ছয় হাজার ২৬২ টাকা ও তার স্ত্রী জামিলা পারভীনের বিরুদ্ধে ৫ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

এজাহার অনুসারে, অবৈধ সম্পদের তথ্য লুকাতে এই দম্পতি ভুয়া ব্যক্তিগত ঋণের নথি তৈরি করেছেন। তুহিন লস্কর দেখিয়েছেন, তার ৬৭ লাখ ২৪ হাজার ২২৬ টাকা এবং তার স্ত্রী ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৯৯২ টাকার ব্যক্তিগত ঋণ আছে।

তবে দুদকের অনুসন্ধানে তাদের নামে কোনো ব্যক্তিগত ঋণের অস্তিত্ব পাওয়া যায়নি।

সংস্থাটি জানিয়েছে, তুহিন লস্কর ২০০১ সালের ১৯ এপ্রিল সার্জেন্ট হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন। এরপর দুই মেয়াদে প্রায় ৯ বছর তিনি ফরিদপুরে চাকরি করেন। এছাড়া তিনি ঢাকা মহানগর, খুলনা, রাজবাড়ী, মানিকগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।

দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন প্রাথমিক অনুসন্ধান করে পেয়েছেন, ফরিদপুরে টিআই (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে তুহিন ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, বাস ও ট্রাকস্ট্যান্ড থেকে মাসোয়ারা নিয়ে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

তার স্ত্রী জামিলা পারভীনের নামে থাকা সম্পদের সঙ্গে তাদের বিবরণীর ব্যাপক গরমিল পাওয়া গেছে।

তুহিনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের বসুদেবপুর গ্রামে।

সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি রংপুরে কর্মরত। তবে তার স্ত্রী ফরিদপুর সদর উপজেলার হাবেলী গোপালপুর এলাকায় বসবাস করেন।

এ ব্যাপারে জানতে তুহিন লস্করের ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। সূত্র দ্যা ডেইলি স্টার বাংলা

Advertise with us
Advertise with us
সম্পদ লুকাতে ভুয়া নথি বানান...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শুধু চালকের সচেতনতা নয়, প্রয়োজন...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়,...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৩ কম্পানি থেকে এলএনজি কেনার...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শুধু জ্বালানি আমদানিতেই তিন মাসে...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact