|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পটুয়াখালীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পটুয়াখালীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বিআরটিএ পটুয়াখালী সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তারেক হাওলাদারের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়ন, চালকদের সচেতনতা বৃদ্ধি, ওভারলোডিং নিয়ন্ত্রণ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের ওপর বিশেষ জোর দেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
বরগুনায় নিরাপদ সড়ক দিবসে ক্ষতিগ্রস্ত...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়কে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
রংপুরে নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন,...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact