|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিপাদ্যে আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার শাকির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- সড়ক ও জনপথ বিভাগের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব প্রমূখ।

এর আগে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Advertise with us
Advertise with us
দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়কে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
রংপুরে নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন,...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact