|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউল আলম ভূইয়া, বিআরটিএ মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাথ।

সভায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন খাতের প্রতিনিধি এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Advertise with us
Advertise with us
দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়কে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
রংপুরে নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন,...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact